• সিলেট, রাত ৩:০৩, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদ মোবারক, শনিবার ঈদ

admin
প্রকাশিত মার্চ ২০, ২০২৬
ঈদ মোবারক, শনিবার ঈদ

Manual7 Ad Code

ঈদ মোবারক, শনিবার ঈদ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শুক্রবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ঈদ মোবারক।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল পাঠক, শুভান্যুধায়ী ও বিজ্ঞাপনদাতাদের সিলেটভিউ২৪ডটকম পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও ঈদ মোবারক।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়।

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com