• সিলেট, সকাল ১০:০১, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পরিবারের সদস্যদের নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

admin
প্রকাশিত মার্চ ২১, ২০২৬
পরিবারের সদস্যদের নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

Manual5 Ad Code

 

পরিবারের সদস্যদের নিয়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবারের সদস্যদের নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে সপরিবারে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিনী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।

পরিবারের সদস্যদের নিয়ে তারেক রহমান মা-বাবার কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।

Manual1 Ad Code

 

এরপর বিএনপির পক্ষ থেকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের চেয়ারম্যান তারেক রহমান। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা শামসুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় জিয়া উদ্যান ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারা দূর থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ঈদ মোবারক জানান। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে গুলশানের বাসায় ফিরেছেন।

Manual7 Ad Code

বিডি-প্রতিদিন

 

বিএনপির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের চেয়ারম্যান তারেক রহমান

Manual8 Ad Code

 

 

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com