• সিলেট, রাত ৯:২৪, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বশান্তি কামনায় ফ্রান্সে ঈদুল ফিতর উদযাপন

admin
প্রকাশিত মার্চ ২১, ২০২৬
বিশ্বশান্তি কামনায় ফ্রান্সে ঈদুল ফিতর উদযাপন

Manual6 Ad Code

বিশ্বশান্তি কামনায় ফ্রান্সে ঈদুল ফিতর উদযাপন

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

বিশ্বশান্তি কামনা ও নিপীড়িত মানুষের জন্য দোয়ার মধ্য দিয়ে ফ্রান্সে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শুক্রবার (২০ মার্চ) দেশটির বিভিন্ন শহরে একাধিক জামাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

একই দিনে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছাড়াও অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইতালিতেও ঈদ উদযাপিত হচ্ছে।

ঈদ উপলক্ষে প্যারিস ও আশপাশের এলাকায় অভারভিলা বাংলাদেশি জাতীয় মসজিদ, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার, লা কুরনিভ, সাঁ-দনিস এবং ফ্রান্স জাতীয় মসজিদসহ বিভিন্ন স্থানে সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়।

প্যারিসে বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় স্তাঁর বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে। মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কারণে সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ৪৫ মিনিট পরপর পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে ঐতিহ্যবাহী গ্রঁদ মসকে দ্য প্যারিসে সকাল ৮টা ও ৮টা ৪৫ মিনিটে বড় দুটি জামাত অনুষ্ঠিত হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা হাজারো মুসল্লি অংশ নেন। জামাতে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদ উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)-এর উদ্যোগে পার্ক দ্য লা ভিলেতে ‘ঈদ ফেস্টিভ্যাল, প্যারিস-২০২৬’ আয়োজন করা হয়েছে। এছাড়া প্লাস দ্য ফেত ও বাস্তিল চত্বরসহ বিভিন্ন স্থানে ঈদ আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তবে ফ্রান্সে সরকারি ছুটি না থাকায় অনেক প্রবাসীকে নামাজ শেষে কর্মস্থলে ফিরে যেতে দেখা গেছে।

 

বিডি-প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com