সিলেট মেট্রোপলিটন কারাগারে ‘ঈদ উৎসব’
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মেট্রোপলিটন কারাগারে বন্দিদের মধ্যে ঈদ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৮ টায় কারাভ্যন্তরে ঈদ জামাত শেষে কর্মকর্তা-কর্মচারীগণ বন্দিদের সাথে কোলাকুলিসহ কুশল বিনিময় করেন।
বন্দিদের উন্নমানের খাবার হিসেবে সকালে পায়েশ-মুড়ি, দুপুরে পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট, সালাত, চমচম, কোমল পানীয় পান-সুপারি-চুন এবং গো মাংসে অভ্যস্ত নন তাদের জন্য খাসির মাংস আর রাতে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ ভাজা দেয়া হয়।
অন্যদিকে আগন্তুক দর্শনার্থীদের জন্য ওয়েলকাম ড্রিংকস, দুস্ত অসহায় দশনার্থী মহিলাদের জন্য শাড়ি এবং পুরুষদের জন্য লুঙ্গি, পান-সুপারি -চুন সুগন্ধিযুক্ত মসলা, বাচ্চাদের জন্য চকলেট ও বেলুন প্রদান করা হয়।
দর্শনার্থীগণকে সচেতনামূলক হিসেবে প্রথম কারা মহাপরিদর্শকের বাণীসহ লিফলেট বিতরণ করা হয়। বন্দির আত্মীয় স্বজনদের জন্য ব্যতিক্রম হাঁড়িভাঙ্গা খেলাধূলার আয়োজন করা হয়। বিজয়ী প্রার্থীকে ডেইরি মিল্ক চকলেট উপহার দেয়া হয়। ব্যতিক্রম এই আয়োজনে আগন্তুক দর্শনার্থীগণ খুবই আনন্দিত। কারা মহাপরিদর্শক এর ঈদ উপহার হিসেবে বন্দিদের টেলিফোন ও সাক্ষাত সুবিধা প্রদান করাসহ একদিন বাহিরের রান্না করা খাবারের অনুমতি প্রদান করা হয়।
এছাড়া ঈদের দিন মহিলা বন্দিদের সাজসজ্জার নিমিত্তে মেহেদী, চুড়ি, আলতা, স্নো প্রদান করা হয়। কারাভ্যন্তর ও বাহিরের পরিবেশকে সাজ সজ্জা সহ বেলুন ও ঈদ মোবারক ফেস্টুন দেখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা খুবই আনন্দিত হন এবং ভূয়সী প্রশংসা করেন।
অন্যদিকে, কারা স্টাফগণের জন্য কারা জামে মসজিদে সকাল ৮ টায় ঈদ জামাতোর আয়োজন করা হয়। সকালে কর্মকর্তা/কর্মচারীদের জন্য সেমাই-মুড়ি, দুপুরে পোলাও গরুর মাংস, মুরগীর রোস্ট, গো মাংসে অভ্যস্ত নহেন তাদের জন্য খাসির মাংস, রাতে সাদা ভাত মুরগীর ঝাল তরকারী, মুগডাল ও মিষ্টি প্রদান করা হয়।