• সিলেট, ভোর ৫:১৪, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

২০০ বছরের পুরনো মসলিন পু ন রু দ্ধা রে কাজ করছে সরকার: বস্ত্র প্রতিমন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ২৪, ২০২৬
২০০ বছরের পুরনো মসলিন পু ন রু দ্ধা রে কাজ করছে সরকার: বস্ত্র প্রতিমন্ত্রী

Manual8 Ad Code

‘জামদানি ভিলেজ’ পরিদর্শন শেষে কথা বলছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। সংগৃহীত ছবি

Manual3 Ad Code

২০০ বছরের পুরনো মসলিন পু ন রু দ্ধা রে কাজ করছে সরকার: বস্ত্র প্রতিমন্ত্রী

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual2 Ad Code

বাংলার ঐতিহ্যের অন্যতম নিদর্শন প্রায় ২০০ বছর পুরোনো মসলিন কাপড় পুনরুদ্ধারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, হারিয়ে যাওয়া মসলিনের ঐতিহ্য ফিরিয়ে আনতে গবেষণা কার্যক্রম জোরদারসহ প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়ায় ‘জামদানি ভিলেজ’ প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, মসলিন পুনরুদ্ধারের লক্ষ্যে বাস্তবায়নাধীন জামদানি ভিলেজ প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করতেই এই পরিদর্শন। তিনি বলেন,‘জামদানি শিল্পের শেকড় অনুসন্ধানে আমরা ইংল্যান্ড পর্যন্ত গিয়েছি এবং সেখান থেকে এই শিল্পের ঐতিহাসিক তথ্য ও ঐতিহ্য সংগ্রহ করেছি। দেশের বিভিন্ন অঞ্চলের দক্ষ কারিগরদের সম্পৃক্ত করে পুনরুদ্ধার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।’

বন্ধ পাটকল পুনরায় চালুর বিষয়ে তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বন্ধ পাটকলগুলো চালু করার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে কয়েকটি পাটকল পুনরায় চালু হয়েছে এবং বাকিগুলোও চালুর অপেক্ষায় রয়েছে। এর মাধ্যমে বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, দেশি-বিদেশি উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পাট শিল্পকে আরও এগিয়ে নিতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জামদানি শিল্পের উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণে চলমান কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় তাঁতীদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি ‘আব-ই-রওয়ান’ প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন এবং মসলিন তৈরির বিভিন্ন ধাপ—কার্পাস তুলা থেকে সুতা তৈরি ও সেই সুতা দিয়ে কাপড় বোনার প্রক্রিয়া ঘুরে দেখেন। প্রদর্শনীতে রাখা মসলিন সুতার তৈরি বিভিন্ন কাপড়ও তিনি পরিদর্শন করেন।

পরিদর্শনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য মো. মিজানুর রহমান ও দেবাশীষ নাগ, যুগ্মসচিব মো. জাহিদ হাসান, প্রকল্প পরিচালক আইয়ুব আলী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. কুতুব উদ্দিন এবং ইউএনও মো. সাইফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com