• সিলেট, রাত ১০:২২, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ধানের শীষ প্রতিকের পক্ষে কাজ করতে আমি সকলের প্রতি আহবান জানাচ্ছি: কলিম উদ্দিন

admin
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৫
ধানের শীষ প্রতিকের পক্ষে কাজ করতে আমি সকলের প্রতি আহবান জানাচ্ছি: কলিম উদ্দিন

Manual7 Ad Code

ধানের শীষ প্রতিকের পক্ষে কাজ করতে আমি সকলের প্রতি আহবান জানাচ্ছি: কলিম উদ্দিন

Manual2 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

 

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতক -দোয়ারাবাজার) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আমাকে দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে এবং ধানের শীষ প্রতিকের পক্ষে কাজ করতে আমি সকলের প্রতি আহবান জানাচ্ছি। অতীতে ও আমি আপনাদের সাথে কাজ করেছি, আপনাদের প্রতিনিধিত্ব করেছি। আমি আসন্ন জাতীয় নির্বাচনে আপনাদের দোয়া- ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। ছাতক-দোয়ারায় বিএনপি ঐক্যবদ্ধ। আমরা নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে চাই। যারা নির্বাচন বানচালের চেষ্টা করে আবার ভোটের জন্য মানুষের দ্বারে-দ্বারে যাচ্ছে তাদেরকে প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিন দেশ- জাতি ও নির্বাচনে বিরোধীতা যারা করে সাধারণ মানুষ তাদের ভোট দেবেনা।

Manual5 Ad Code

তিনি নবীন ভোটারদের প্রতি ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, যারা নতুন ভোটার হয়েছেন তারা এখনো ভোট দিতে পারেনি, প্রবীণরাও দীর্ঘদিন ধরে ভোট প্রদান থেকে বঞ্চিত।

আগামী জাতীয় নির্বাচনে দিনের ভোট আর রাতে হবেনা, আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। ধর্ম- বর্ণ নির্বিশেষে আপনারা ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করুন।আমি নির্বাচিত হলে ছাতক-দোয়ারাবাজারের উন্নয়ন নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া বাজারে ধানের শীষ প্রতিকের সমর্থনে গণসংযোগ, তারেক জিয়া ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ শেষে স্থানীয় বিএনপি আয়োজিত এক সভায় কলিম উদ্দিন আহমেদ মিলন এসব কথা বলেছেন।

এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক চেয়ারম্যান শামছুল হক নমু, আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, এম এ বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকী বিল্লাহ, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন রশিদ, এখলাছুর রহমান তালুকদার, আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, এড. সালেহ আহমদ, ডা.খোকন, মুক্তার আলী, মনির উদ্দিন, বিএনপি নেতা রোয়াব আলী, ফারুক আহমদ, আলী হোসেন, আব্দুন নুর, শাহিন মিয়া, নজরুল ইসলাম, আফতাব মিয়া, আব্দুল কাইয়ুম, হাবিবুর রহমান, মাধব রায়, সেলিম আহমেদ আলী হায়দারসহ বিএনপি, যুবদল এবং বিএনপির অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com