• সিলেট, দুপুর ২:৫৭, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জনগণের সেবায় নতুন উদ্যোগ নিলেন এমপি এম নাসের রহমান

admin
প্রকাশিত মার্চ ২৪, ২০২৬
জনগণের সেবায় নতুন উদ্যোগ নিলেন এমপি এম নাসের রহমান

Manual3 Ad Code

জনগণের সেবায় নতুন উদ্যোগ নিলেন এমপি এম নাসের রহমান

শ্রীমঙ্গল প্রতিনিধি

Manual2 Ad Code

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান তাঁর নির্বাচনী এলাকার জনগণের সেবায় নতুন উদ্যােগ নিয়েছেন। এই দুই উপজেলার জনসাধারণের সুবিধার্থে একটি জরুরি হটলাইন সেবা চালু করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাঁর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া বার্তায় এই তথ্য জানান।

এতে জানানো হয়, এই হটলাইন সেবার মাধ্যমে এলাকার জরুরি সমস্যা, উন্নয়নমূলক কার্যক্রম এবং অপরাধ সংক্রান্ত তথ্য সরাসরি জানানো যাবে। তবে অভিযোগকারীকে অবশ্যই মৌলভীবাজার-রাজনগর উপজেলার বাসিন্দা হতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, এ হট লাইন নাম্বারে শুধু এলাকার যেকোনো জরুরি ও উন্নয়নমূলক কাজের তথ্য জানাতে। পাশাপাশি, কারও জানা কোনো অপরাধমূলক কার্যক্রমের সঠিক তথ্য থাকলে তা হটলাইনের মাধ্যমে অবহিত করার আহ্বান জানিয়েছেন। তবে এই সেবার মাধ্যমে এমপি মহোদয়ের সঙ্গে ব্যক্তিগত ফোনালাপ বা আর্থিক সহায়তা প্রদানের সুযোগ নেই।

এতে জানানো হয়েছে, হটলাইন সেবা এমপি মহোদয়ের নিযুক্ত সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে। প্রাপ্ত তথ্য পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সরাসরি এমপি মহোদয়কে অবহিত করা হবে।

Manual3 Ad Code

হটলাইনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত কল করা যাবে। (জরুরি প্রয়োজনে যোগাযোগের হট লাইন সেবা নম্বর: +৮৮০১৭১১-৭৫১৫১৫)।

 

Manual8 Ad Code

এতে আরও বলা হয়, সকলের সহযোগিতায় এই সেবাকে কার্যকর ও জনবান্ধব করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com