• সিলেট, সকাল ৮:৫১, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে এমপি লুনার হ স্ত ক্ষে পে ওরস নিয়ে সৃষ্ট বি রো ধ নিষ্পত্তি

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬
বিশ্বনাথে এমপি লুনার হ স্ত ক্ষে পে ওরস নিয়ে সৃষ্ট বি রো ধ নিষ্পত্তি

Manual1 Ad Code

বিশ্বনাথে এমপি লুনার হ স্ত ক্ষে পে ওরস নিয়ে সৃষ্ট বি রো ধ নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

সিলেট-২ আসনের এমপি ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনার সরাসরি হস্তেক্ষেপে নিষ্পত্তি হয়েছে সম্প্রতি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামস্থ ‘শাহ ইব্রাহিম মাস্তান’র মাজারে অনুষ্ঠিত ওরসকে কেন্দ্র করে সৃষ্ট আলোচিত ঘটনার।

Manual3 Ad Code

বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে আপোষের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করেন স্থানীয় এমপি। এরপূর্বে দুপুরে তিনি শ্রীপুর গ্রামস্থ শাহ ইব্রাহিম মাস্তানের মাজার ও ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শন করেন।

আপোষ বৈঠকে এমপি লুনা স্পষ্ট নির্দেশনা দেন, উপজেলার কোনো মাজারেই ওরস চলাকালে উচ্চ স্বরে গান বাজিয়ে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করা যাবে না। ধর্মীয় পরিবেশ বজায় রাখতে ওরসে জিকির ও ভক্তিমূলক গানই সীমিত পরিসরে স্পিকারে প্রচার করতে হবে। তবে ওরস উপলক্ষ্যে মাজার কেন্দ্রীক কোনো অনুষ্ঠানে মদ-গাঁজা’সহ কোন প্রকারের মাদকের ব্যবহার কিংবা অনৈতিক কর্মকান্ডের কোনো সুযোগ নেই। এগুলো থাকলে সাথে সাথেই আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। তাছাড়া সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় এসব বিষয়ে সবাইকেই সচেতন থাকতে হবে। আর ওরস মাহফিলে নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রাখারও নির্দেশনা প্রদান করেন এমপি লুনা।

Manual4 Ad Code

উক্ত আপোষ-মিমাংসা বৈঠকে এসময় বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন এবং উভয় পক্ষের লোকজন’সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Manual8 Ad Code

উল্লেখ, গত ২২ মার্চ রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে শাহ ইব্রাহিম মাস্তানের মাজারে ওরসের ২য় দিনে মাইকে উচ্চসুরে গান বাজানোকে কেন্দ্র করে গানের আসরে হামলা করে গানের স্টেইজ ভাঙচুর করে দিয়েছে গ্রামের লোকজন। পরদিন সকালে পাল্টা হামলা করে মাজারের ভক্তরা গ্রামের লোকজনের বাড়িঘর ও মসজিদের গ্লাস ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠে। এনিয়ে এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন একদল পুলিশ সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com