• সিলেট, সন্ধ্যা ৭:১৫, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২৬
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

Manual4 Ad Code

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

 

দেশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রবিবার সকালে রাজধানীতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, অসংখ্য সমস্যা নিয়ে ভূমি অফিসে মানুষের যাতায়াত। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেই সমস্যাগুলোর আইনি সমাধানে দ্রুত এগিয়ে আসতে হবে।

Manual3 Ad Code

তিনি বলেন, ভূমির সমস্যা নিয়ে আমাদের অনেক আইনকানুন রয়েছে। সেগুলো মাঠ পর্যায়ের কর্মকর্তাদের রপ্ত করতে হবে। তাই এ বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই।

প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমাদের প্রিয় বাংলাদেশকে আগামী দিনে আরও ভালোর দিকে এগিয়ে নিতে বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে মনোযোগী হতে হবে।

মন্ত্রী বলেন, সরকার বারবার বলে আসছে যে, স্বচ্ছতার সঙ্গে এবং অত্যন্ত সুন্দরভাবে যেন আমরা মানুষকে ভূমিসেবা দিতে পারি।এমন কাজ করা যাবে না, যাতে এক সহকর্মীর অন্যায় ও অপকর্মের কারণে সারা দেশের মাঠ পর্যায়ের বাকী কর্মকর্তাদের বদনাম হয়।

মিজানুর রহমান মিনু বলেন, ইচ্ছা বা অনিচ্ছাকৃত কারণে হলেও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অপকর্মের দায় সম্পূর্ণ সরকারের ওপরে আসে। কারণ তারা সরকারের অধীনেই কাজ করে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Manual8 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) নাসরিন জাহান। আরও বক্তব্য দেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ.জে.এম সালাহউদ্দিন নাগরী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইন আব্দুর রউফ এবং ভূমি প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আবুল খায়ের।

বিডি-প্রতিদিন

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com