• সিলেট, রাত ১২:৫০, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জেলা পরিষদের প্রশাসকের সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন নেতৃবৃন্দের সাক্ষাৎ

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬
জেলা পরিষদের প্রশাসকের সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন নেতৃবৃন্দের সাক্ষাৎ

Manual8 Ad Code

জেলা পরিষদের প্রশাসকের সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন নেতৃবৃন্দের সাক্ষাৎ

Manual4 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

 

মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সিলেটের প্রতিবন্ধী মানুষের সার্বিক উন্নয়ন, পুনর্বাসন, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক অধিকার নিশ্চিত করার বিষয়ে প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এর কাছে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন।

Manual8 Ad Code

জেলা পরিষদের প্রশাসক তাদের কথাগুলো ধৈর্য্য সহকারে শুনেন এবং সরকার ও নিজের পক্ষ থেকে প্রতিবন্ধীদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন জিডিএফ’র নির্বাহী সদস্য সৈয়দ মাহমুদুল হক, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আফজাল শিকদার, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎকালে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com