• সিলেট, রাত ১০:২৬, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬
সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন

Manual6 Ad Code

সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন

নিজস্ব প্রতিবেদক

সিলেট-ঢাকা রুটে নতুন স্পেশাল একটি ট্রেন যাতায়াত করবে। শুক্রবার সকালে সিলেট থেকে ছেড়ে যাবে ট্রেনটি। ঢাকা পৌঁছা পর্যন্ত বিশেষ ট্রেনটি চারটি স্টেশনে থামবে।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার কারণে বুধবার রাতে উপবন ট্রেন ঢাকায় যেতে না পারায় সিলেটের যাত্রীদের জন্য শুক্রবার বিশেষ এই ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম।

Manual7 Ad Code

রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে বিশেষ ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। পথিমধ্যে কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ ও ঢাকা বিমানবন্দরে থামবে ট্রেনটি।

কুলাউড়ায় সকাল ৯টা ২৭ মিনিটে, শ্রীমঙ্গলে সকাল ১০টা ১৫ মিনিটে, শায়েস্তাগঞ্জে সকাল ১০টা ৫০ মিনিটে ও ঢাকা বিমানবন্দর স্টেশনে ১টা ৩৩ মিনিটে পৌঁছাবে। আর নির্ধারিত গন্তব্য ঢাকায় ট্রেনটি পৌঁছাবে ২টা ১০ মিনিটে।

Manual4 Ad Code

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম জানান, তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কারণে বুধবার ঢাকাগামী উপবন সিলেট স্টেশন ছেড়ে যেতে পারেনি। শুক্রবার কালনী এক্সপ্রেস বন্ধ রয়েছে। তাই কালনী ওইদিন যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেনটি ছেড়ে যাবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com