• সিলেট, সকাল ৭:২৭, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ভাইরাসে আ*ক্রা*ন্ত হয়ে আরও ১৭ জন হাসপাতালে

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬
সিলেটে ভাইরাসে আ*ক্রা*ন্ত হয়ে আরও ১৭ জন হাসপাতালে

Manual5 Ad Code

সিলেটে ভাইরাসে আ*ক্রা*ন্ত হয়ে আরও ১৭ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

সিলেটে বেড়েই চলছে হামের সংক্রমণ। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে আরও ১৭ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগের ১৩টি হাসপাতালে ৭০ জন চিকিৎসা নিচ্ছেন। আরও বেশ কয়েকজন চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

 

Manual2 Ad Code

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, শনিবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় ল্যাব টেস্টে হাম আক্রান্ত আরও ৮ জন রোগী সনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত ল্যাব টেস্টে হাম সনাক্ত হয়েছে ৩০ জনের। তবে সিলেটে টেস্টের সুযোগ না থাকায় হাম সংক্রমণ কি-না তা নিশ্চিতে ঢাকায় নমুনা পাঠিয়ে পরীক্ষা করাতে হচ্ছে। যে কারণে উপসর্গ নিয়ে ভর্তি সকল রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না।

যারাই উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন তাদেরকে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। কারও অবস্থা গুরুতর হলে তার নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করা হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় যে ৩০ জনের হাম সনাক্ত হয়েছে তাদের মধ্যে হবিগঞ্জের ৫ জন, মৌলভীবাজারের ৮ জন, সুনামগঞ্জের ৭ জন ও সিলেটের ১০ জন।

আর গেল ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তিদের মধ্যে ৬ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, ২ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এবং একজন করে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Manual4 Ad Code

আর সবমিলিয়ে সিলেট বিভাগের ১৩টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৭০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪২ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১২ জন, লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, ২ জন করে ভর্তি আছেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও মাউন্ট এডোরা হাসপাতালে।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

আর একজন করে ভর্তি আছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেটে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২৬ মার্চ থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ৪ নম্বর ইউনিটকে ডেডিকেটেড করা হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান জানিয়েছেন, গতকাল শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে ৪২ জন রোগী ভর্তি ছিলেন। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া কোন রোগী মারা যাননি।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত সিলেটভিউকে জানান, জানুয়ারি মাসের শুরুতে সিলেট সদর উপজেলায় ও ফেব্রুয়ারির শুরুতে সিলেট নগরে একজন করে হাম সংক্রমিত রোগী সনাক্ত হয়। তখন অবস্থা উদ্বেগজনক ছিল না। কিন্তু মার্চের শেষের দিকে সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। সিলেটে পরীক্ষার সুযোগ না থাকায় নমুনা ঢাকায় পাঠাতে হচ্ছে। এতে রিপোর্ট পেতে দু’একদিন সময় লেগে যায়।

তিনি জানান, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ছাড়াও প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২-৩টি বেড নিয়ে একেকটি আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। সন্দেহজনক রোগী আসলেই তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com