• সিলেট, দুপুর ২:৩৬, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইমজার সাধারণ সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৬
ইমজার সাধারণ সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code

ইমজার সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

সিলেটের টেলিভিশন সাংবাদিকদের একমাত্র সংগঠন ইমজা (ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্টস অ্যাসোসিয়েশন)-এর বিশেষ সাধারণ সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামীর পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বক্তারা সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Manual6 Ad Code

 

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় নগরীর ব্লুওয়াটারস্থ ইমজা মিলনায়তনে অনুষ্ঠিত এই বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান রিপন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনিস রহমান। সভায় ইমজার দুই দশক পূর্তি (দ্বিদশক) উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়, যা সংগঠনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

দ্বিদশক পূর্তি উদযাপন উপলক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইমজার সিনিয়র সদস্য ইকরামুল কবির ইকুকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মঈন উদ্দিন মনজুকে। খুব শিগগিরই জমকালো আয়োজনে এই উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।

Manual7 Ad Code

সভায় বক্তব্য দেন ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিনিয়র সদস্য ও চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার আব্দুল মালিক জাকা, সময় টেলিভিশনের বিভাগীয় প্রধান ইকরামুল কবির, সংগঠনের সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, বাপ্পা ঘোষ চৌধুরী, আশরাফুল কবির, মঈন উদ্দিন মনজু, সজল ছত্রী, সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, দেবাশীষ দেবু, গোলজার আহমদ, সাকিব আহমদ মিঠু।

 

Manual5 Ad Code

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, ইমজা শুধু একটি সংগঠন নয়; এটি সিলেটের টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা এবং পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। ভবিষ্যতে প্রশিক্ষণ, কর্মশালা এবং কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর জোর দেন তারা।

Manual3 Ad Code

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য বাংলা টিভির ক্যামেরাপার্সন এস আলম আলমগীর, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার প্রত্যুষ তালুকদার, চ্যানেল ২৪ এর ক্যামেরাপার্সন দীপক বৈদ্য, সিলেট বেতারের রিপোর্টার শফিকুর রহমান চৌধুরী, একাত্তর টিভির স্টাফ রিপোর্টার হোসাইন আহমদ সুজাত, এটিএন বাংলা ইউকের ক্যামেরা পার্সন এম রুবেল, সময় টিভির ভিডিও জার্নালিস্ট নৌসাদ আহমদ চৌধুরী, মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শুভ্র দাস, বাংলা টিভির স্টাফ রিপোর্টার কাইয়ুম উল্লাস, চ্যানেল আই এর ক্যামেরাপার্সন সুবর্ণা হামিদ, আনন্দ টিভির ক্যামেরাপার্সন বিপলু আহমদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপার্সন মো. মোজাম্মেল হক, যমুনা টিভির স্টাফ রিপোর্টার নাবিল হোসেন, যমুনা টিভির ক্যামেরাপার্সন মো. শাহীন, বৈশাখী টেলিভিশনের রিপোর্টার এস সুটন সিংহ, একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন তারেক আহমদ সানি, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার আজহার উদ্দিন শিমুল, সহযোগী সদস্য শেখ আশরাফুল আলম নাসির, মুজিবুর রহমান ডালিম, নিউজ টুয়েন্টিফোরের ক্যামেরাপার্সন হাসান সিকদার সেলিম, নিউজ টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার নাজাত আহমদ পুরকায়স্থ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জয়ন্ত কুমার দাস, স্টাফ রিপোর্টার অপু বণিক, সময় টিভির স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম, এখন টিভির স্টাফ রিপোর্টার সন্দীপন শুভ, ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সাকিব আহমদ, বাংলা ভিশনের ক্যামেরাপার্সন মো. আজমল আলী, ৭১ টিভির সিনিয়র রিপোর্টার আব্দুল মুহিত দিদার, এটিএন নিউজের রিপোর্টার কামরুল ইসলাম মাহি, স্টার নিউজের স্টাফ রিপোর্টার ইয়াহহিয়া মারুফ, চ্যানেল ওয়ানের সিলেট প্রতিনিধি এম এ কাইয়ুম, চ্যানেল নাইনের রিপোর্টার জাকারিয়া হোসেন জোসেফ, দেশ টেলিভিশনের স্টাফ রিপোর্টার খালেদ আহমদ এবং ডিবিসি নিউজের রিপোর্টার তাওহীদুর রহমান শাহ, আনন্দ টিভির রিপোর্টার মো. তাহির আহমদ, ইমজা নিউজের রিপোর্টার নয়ন সরকার। সভা শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন এবং আসন্ন দ্বিদশক পূর্তি উদযাপন সফল করতে সকল সদস্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com