• সিলেট, রাত ৪:২৯, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যে ক্ষেত্রে দেশ সেরা সিলেট

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৬
যে ক্ষেত্রে দেশ সেরা সিলেট

Manual6 Ad Code

যে ক্ষেত্রে দেশ সেরা সিলেট

নিজস্ব প্রতিবেদক

 

সবার উপরে সিলেট। মানে দেশ সেরা আমাদের এই প্রিয় নগরী। বাংলাদেশের ৮টি মহানগরীর মধ্যে নিরাপত্তা ও কম অপরাধপ্রবণ নগরীর তালিকায় সবার উপরেই আছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম।

 

সোমবার (৬ এপ্রিল) সিলেট মহানগর পুলিশ কমিশনারের সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

 

 

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, শহরগুলোর নিরাপত্তা ও অপরাধ ইনডেক্স নিয়ে কাজ করে এমন একটি আন্তর্জাতিক ওয়েবসাইট নামবিওর (হঁনবড়) অপরাধ ইনডেক্সে দেশের সবচেয়ে কম অপরাধপ্রবণ নগরীর তালিকায় আছে সিলেট মহানগরী। আর এ কারণেই সবচেয়ে নিরাপদ নগরীর তালিকায়ও সবার উপরে অবস্থান সিলেটের।

 

এ প্রসঙ্গে তিনি বলেন, সোমবার এ ওয়েসাইটের দেওয়া তথ্য অনুযায়ী সিলেট মহানগরীর অপরাধ প্রবণতার মাত্রা ছিল দেশের মধ্যে সবচেয়ে কম, মাত্র ৩২ দশমিক ৭০ ভাগ। এর পরের অবস্থানে থাকা রংপুর মহানগীর চেয়েও তা প্রায় ১৬ শতাশ কম। ওইদিন রংপুরের অপরাধ প্রবণতার মাত্রা ছিল ৪৫ দশমিক ৫৯ শতাংশ।

 

 

এই ওয়েবসাইটের হিসাব অনুযায়ী দেশের সবচেয়ে বেশী অপরাধপ্রবণ নগরীর হচ্ছে গাজীপুর, ৭১ দশমিক ৫১ শতাংশ। এরচেয়ে কম অপরাধ প্রবণ হচ্ছে যথাক্রমে চট্টগ্রাম (৬৪ দশমিক ২০ শতাংশ), খুলনা (৬২ দশমিক ৫০ শতাংশ), ঢাকা (৬২ দশমিক ৪২ শতাংশ), বরিশাল (৫৩ দশমিক ০৬ শতাংশ) ও রাজশাহী (৪৮ দশমিক ৬ শতাংশ)।

 

একই ওয়েবসাইটের সেফটি ইনডেক্স বা নিরাপত্তা সূচকেও দেশের অন্যসব নগরীর উপরে অবস্থান করছিল সিলেট (৬৭ দশমিক ২০)। এরপরের অবস্থান ছিল যথাক্রমে রংপুর (৫৪ দশমিক ৪১), রাজশাহী (৫১ দশমিক ৩২), বরিশাল (৪৬ দশমিক ৩২), ঢাকা (৩৭ দশমিক ৫৮), খুলনা (৩৭ দশমিক ৫০) চট্টগ্রাম (৩৫ দশমিক ৮০) ও গাজীপুর (২৮ দশমিক ৪৯)।

 

Manual1 Ad Code

এসময় তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মানদন্ডে কোনো নগরীর নিরাপত্তা সূচক ৬০ এর উপরে থাকলে সেটিকে বিশ্বব্যাপী নিরাপদ নগরী হিসাবে গণ্য করা হয়।

 

Manual6 Ad Code

 

তিনি আরও উল্লেখ করেন, গত সেপ্টেম্বরে যখন তিনি সিলেট মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন তখন এই সূচকে সিলেটের অবস্থান ছিল ৫৩ বা ৫৪ পয়েন্টের মতো যা আন্তর্জাতিক নিরাপত্তা সূচক অনুযায়ী অনিরাপদ নগর ছিল। সেখান থেকে আমাদের এই উন্নতি হয়েছে সবার আন্তরিক সহযোগীতা ও তৎপরতায়। কিন্তু ইদানিং কিছু ফেসবুক পেজ ও কিছু গণমাধ্যমে সিলেটকে অনিরাপদ নগর বলে নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে যা মোটেও সঠিক বা সত্য নয়।

 

তিনি বলেন, ৪ এপ্রিল নগরীর তালতলা ও তেমুখির দুটি ব্যক্তিগত মারামারির ঘটনাকে ছিনতাই বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে এবং এরপরই সিলেটের আইশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপপ্রচার জোরালো হয়। তিনি এ ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হয়ে যাচা-বাছাই এবং প্রয়োজনে পুলিশের বক্তব্য নেওয়ারও আহ্বান জানিয়েছেন।

 

তিনি জানান, গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সিলেট মহানগর এলাকা থেকে মোট ২ হাজার ৬৬৭ জন অপরাধীকে আটক বা গ্রেপ্তার করা হয়েছিল যার মধ্যে ডাকাত ১৯, ছিনতাইকারী ৪৮ ও চোরের সংখ্যা ছিল ৯৫ জন । আর গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে গ্রেপ্তার করা হয়েছে মোট ৩ হাজার ৪৩ জনকে যাদের মধ্যে ডাকাত ২০. ছিনতাইকারী ১০৩ ও চোর ১০৪ জন।

Manual1 Ad Code

 

 

তিনি অপপ্রচারে কান না দিয়ে পুলিশকে সহেযাগীতা করতে সাংবাদিক সমাজসহ সচেতন সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।

Manual1 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com