• সিলেট, দুপুর ১২:৫৭, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে শ্রীশ্রী গণেশ পূজা ১৫ এপ্রিল

admin
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৬
সিলেটে শ্রীশ্রী গণেশ পূজা ১৫ এপ্রিল

Manual2 Ad Code

সিলেটে শ্রীশ্রী গণেশ পূজা ১৫ এপ্রিল

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

সিলেটে সর্ববিঘ্ননাশক, সিদ্ধিদাতা শ্রীশ্রী গণেশ পূজার আয়োজন করা হয়েছে। এই পূজা আগামী ১৫ এপ্রিল বুধবার সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ সুরমার শিববাড়িস্থ জৈনপুরে শ্রীশ্রী শ্মশান কালীমাতার মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

 

Manual5 Ad Code

পূজার অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১৫ এপ্রিল বুধবার সকাল ৮টায় প্রতিমা স্থাপন, সাড়ে ৮টায় পূজারম্ভ, বেলা ১২টায় ভোগ নিবেদন, দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। এছাড়া এদিন নাম ও লীলা সংকীর্ত্তনেরও আয়োজন করা হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাম ও লীলা সংকীর্ত্তন পরিবেশন করবেন- শ্রীযুক্ত দীপ চন্দ্র চন্দ; জৈনপুর, শিববাড়ি, সিলেট এবং দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নাম ও লীলা সংকীর্ত্তন পরিবেশন করবেন- শ্রীযুক্ত বিধু চন্দ্র চন্দ; গোয়াইনঘাট, সিলেট।

Manual4 Ad Code

পূজানুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন অনুষ্ঠানের আয়োজক- প্রদীপ ঘোষ (বটুল), রবিন ঘোষ ও রবি ঘোষ।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com