• সিলেট, রাত ৯:৩২, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৩২ ঘন্টায় গ্রে প্তা র ৭০ জন, ১০২টি গাড়ি আ ট ক

admin
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৬
সিলেটে ৩২ ঘন্টায় গ্রে প্তা র ৭০ জন, ১০২টি গাড়ি আ ট ক

Manual4 Ad Code

সিলেটে ৩২ ঘন্টায় গ্রে প্তা র ৭০ জন, ১০২টি গাড়ি আ ট ক

নিজস্ব প্রতিবেদক

সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৩২ ঘন্টায় বিভিন্ন অপরাধে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে ১০২টি গাড়ি। এছাড়া বিভিন্ন প্রকার গাড়ির বিরুদ্ধে ৮১টি মামলা দেওয়া হয়েছে।

 

 

মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এবং ট্রাফিক বিভাগ এ অভিযান পরিচালনা করে।

বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

Manual2 Ad Code

এসএমপি সূত্র জানায়, মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভূক্ত আসামী, চোরাচালানী, মাদক কারবারি এবং মেট্রো অধ্যাদেশে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে নিয়মিত মামলার ৭ জন, ওয়ারেন্টভ’ক্ত ৪ জন, ৫ জন মাদক কারবারি ও মেট্রো অধ্যাদেশে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

উক্ত সময়ে পুলিশের অভিযানে ৮৫ পিস ইয়াবা, ২৭ লিটার দেশীয় মদ (কেরু) ও ৫৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে ৩৩০ কেজি ভারতীয় চা পাতাও উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

 

এ ছাড়া মঙ্গলবার অভিযান চালিয়ে ৮১টি গাড়ির বিরুদ্ধে মামলা ও ১০২টি গাড়ি আটক করেছে এসএমপির ট্রাফিক বিভাগ।

যেসব গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- সিএনজি অটোরিকশা ১৬টি, মোটর সাইকেল ৪৭টি, বাস ৪টি, মাইক্রোবাস ১টি, প্রাইভেটকার ৭টি, ট্রাক ২টি, পিকআপ ২টি ও কাভার্ডভ্যান ২টি।

আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে- ব্যাটারিচালিত রিক্সা ৪টি, টেম্পু ১টি, সিএনজিচালিত অটোরিকশা ১৭টি, মোটরসাইকেল ৭০টি, প্রাইভেটকার ৪টি, ট্রাক ১টি, পিকআপ ৪টি ও কাভার্ডভ্যান ১টি।

তাছাড়াও বুধবার সকাল ৮টা পর্যন্ত ৮ ঘন্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত অভিযানে ওয়ারেন্টভ’ক্ত আসামি, মাদকসেবী, সন্দেহজনকব্যক্তি ও আইন অমান্যকারী হকারসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual5 Ad Code

 

এদের মধ্যে ওয়ারেন্টভ’ক্ত ১ জন, ১১ জন মাদকসেবী, সন্দেহজনক ৫ ব্যক্তি ও আইন অমান্যকারী হকার ৩ জন রয়েছেন।

 

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে এসএমপির মিডিয়া বিভাগ।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com