• সিলেট, রাত ১১:৪৯, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৬
হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

Manual4 Ad Code

হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual5 Ad Code

হজযাত্রীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে হজযাত্রীদের হজ এজেন্সি কিংবা অন্য কারো প্ররোচনায় নিষিদ্ধ পণ্য বহন না করার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আবেদন জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের আইন অনুযায়ী হজযাত্রীর লাগেজে নেশাজাতীয় ঔষধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার ও পচনশীল দ্রব্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে সৌদি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। বারবার সতর্ক করার পরও এ ধরনের ঘটনা ঘটছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তিনি হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেন, সৌদিতে কোনো হজযাত্রীর লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে ওই হজযাত্রীর হজ পালন ঝুঁকির মধ্যে পড়তে পারে, এমনকি হজ করার সুযোগও নাও পেতে পারেন। তাই কোনো অবস্থাতেই নিষিদ্ধ পণ্য বহন করা যাবে না।

Manual6 Ad Code

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হবে।

Manual1 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com