• সিলেট, রাত ৪:৩৬, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

admin
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬
কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

Manual1 Ad Code

কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি

Manual7 Ad Code

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার শহীদনগর বাজারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত গ্রাম বাংলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় ২৯ তম বিনামূল্যে চক্ষু শিবির হয়।

প্রায় পাঁচ শতাধিক রোগীকে এ সেবা প্রদানসহ ৮০ জন বাছাইকৃত ছানিপড়া রোগীকে বিনাম‚ল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়া প্রায় ১২০ জন রোগীকে চশমা বিতরণ করা হয়।

গ্রাম বাংলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি কমলগঞ্জ উপজেলা দ‚র্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও সাংবাদিক মাহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনয়র মেডিকেল অফিসার ডা: ইমরান আলম, ডা: মো. মোজাহের হুসেন, সমাজ সেবক হিফজুর রহমান বকস, সোলেমান আহমেদ, আনোয়ার খান, কামরান আহমেদ জুয়েল বকস, জুনেদ আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হান্নান চিনু বলেন, দীর্ঘ ২৯ বছর ধরে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় বিনাম‚ল্যে চক্ষু শিবির করে আসছি। এখানে প্রতি বছর ৬০ থেকে ১শ’ জন ছানি পড়া রোগীকে বিনামূল্যে অপারেশন করা হয়। এই ক্যাম্পে দ‚রদ‚রান্ত থেকে অনেক রুগী আসেন।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com