• সিলেট, রাত ১১:৩৪, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়াসহ সকল শ্রমবাজার সচলে সরকার কাজ করছে: প্রবাসীকল্যান মন্ত্রী

admin
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৬
মালয়েশিয়াসহ সকল শ্রমবাজার সচলে সরকার কাজ করছে: প্রবাসীকল্যান মন্ত্রী

Manual5 Ad Code

মালয়েশিয়াসহ সকল শ্রমবাজার সচলে সরকার কাজ করছে: প্রবাসীকল্যান মন্ত্রী

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শ্রমবাজার পুনরায় সচল করতে সরকার কাজ করছে। দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

রবিবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। শুধু মালয়েশিয়া নয়, সব দেশেই শ্রমবাজার নিয়ে কাজ শুরু করা হয়েছে। যাতে প্রবাসে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানো যায়।

সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতি ও সংকট প্রসঙ্গে তিনি বলেন, যেসব প্রবাসী মারা গেছেন তাদের মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাদের ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে তা নিরসনে কাজ চলছে। বিভিন্ন দেশ ও কোম্পানির সঙ্গে ক‚টনৈতিক আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি যারা নিরাপত্তাজনিত কারণে ফিরতে চাইছেন না, তাদের নিরাপত্তায় সংশ্লিষ্ট দেশের মিশনগুলো কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com