গোলাপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সঙ্গলবার উপজেলার প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও হাসপালে বিশেষ কাবারে আয়োজন করা হয়।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হওয়া হয় বর্নাঢ্য শোভাযাত্রাটি উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণের পর আলেচনা সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরণ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লুটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদর্শন সেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জুনায়েদ কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, উপজেলা কৃষি অফিসার মাশরেফুল আলম ও উপজেলা সমাজসেবা অফিসার নুরুল হক।
এরপর উপজেলা অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীরা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। এছাড়া উপজেলা কমপ্লেক্সের ভেতরে অবস্থিত প্রতিবন্ধী স্কুলে খুদে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।