• সিলেট, সকাল ৬:৩৩, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইমিগ্রেশনে আটকে গেলেন ইকবাল সোবহান চৌধুরী

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৬
ইমিগ্রেশনে আটকে গেলেন ইকবাল সোবহান চৌধুরী

Manual2 Ad Code

ইমিগ্রেশনে আটকে গেলেন ইকবাল সোবহান চৌধুরী

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

 

 

ওমরাহ হজ করতে সৌদি আরব যাওয়ার পথে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে ।

 

 

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৯ ফ্লাইটে তার জেদ্দায় যাওয়ার কথা ছিল। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

সূত্রটি বলেছেন, বুধবার দুপুরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে জেদ্দায় যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়।

 

 

Manual3 Ad Code

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামী। তার পাসপোর্ট ইমিগ্রেশন বিভাগের স্টপলিস্টেড ছিল। এ কারণে তাকে যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

 

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

 

দুপুর ২টা ১০ মিনিটে তাকে অফলোড করে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করে ইমিগ্রেশন পুলিশ। পরে তিনি বিমানবন্দর থেকে বাসায় ফিরে যান।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com