• সিলেট, রাত ১১:১৪, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে গ্রে প্তা র ৫৪ ছি*ন*তা*ই*কা*রী

admin
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৬
সিলেটে গ্রে প্তা র ৫৪ ছি*ন*তা*ই*কা*রী

Manual8 Ad Code

সিলেটে গ্রে প্তা র ৫৪ ছি*ন*তা*ই*কা*রী

নিজস্ব প্রতিবেদক

চলতি এপ্রিলের ১৬ দিনে ৫৪ ছিনতাইকারীসহ বিভিন্ন অভিযোগে মোট ৮৩৮ জনকে আটক বা গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ- এসএমপি।

 

শনিবার (১৮ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছে এসএমপির মিডিয়া সেল। তারা জানায় গত ১ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের সবাইকে আটক বা গ্রেপ্তার করে।

 

পুলিশ জানায়, সিলেটে ছিনতাইকারীদের প্রতিরোধসহ সবধরনের অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ৫৪ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে, যা নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

এসময়ে ৪৯ জন মাদক ব্যবসায়ী ও মাবদকসেবীকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ১৪ পিস ইয়াবা, ৭১০ বোতল বিদেশি মদ, ৮৫ লিটার চোলাই মদ এবং ১ কেজি ৭৮০ গ্রাম গাঁজা।

 

 

এছাড়া একই সময়ে বিভিন্ন এলাকা থেকে ২৭ জন চোর এবং ডাকাতকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। অন্যান্যদের মেট্রোপলিটন অধ্যাদেশসহ অন্যান্য আটক বা গ্রেপ্তার করা হয়।

 

Manual5 Ad Code

এসময় চোরাচালান আটক বা জব্দ করার ক্ষেত্রেও বেশ ভালো সাফল্য পেয়েছে এসএমপি। এই ১৬ দিনে তারা ১৫০ কেজি জিরা, ২ হাজার ৪৮০ কেজি ফুসকা, ২ হাজার ৫২০ পিস চকলেট, ১৪টি মহিষ, ১০ হাজার ৪৪০ পিস চশমা, ২ লাখ ১৪ হাজার ৫০ টাকার কসমেটিক্স সামগ্রী, ২৭টি শাড়ি এবং ৭৫ বস্তা চা পাতা উদ্ধার করা হয়।

 

এ সময়ে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ১ হাজার ৬৫৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, যার মধ্যে ৬৪৩টি মামলায় জরিমানা আদায় এবং ১ হাজার ১১টি যানবাহনকে আটক করা হয়।

 

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসএমপির মিডিয়া সেল।

 

 

Manual7 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com