• সিলেট, রাত ১২:২১, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটভিউর ইংরেজি ভার্সনের পরীক্ষামূলক প্রকাশ শুরু

admin
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৬
সিলেটভিউর ইংরেজি ভার্সনের পরীক্ষামূলক প্রকাশ শুরু

Manual6 Ad Code

সিলেটভিউর ইংরেজি ভার্সনের পরীক্ষামূলক প্রকাশ শুরু

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

বৃহত্তর সিলেটের পাঠকপ্রিয় অনলাইন নিউজপোর্টাল সিলেটভিউ২৪ডটকম’র ইংরেজি ভার্সনের পরীক্ষামূলক প্রকাশ শুরু হয়েছে।

 

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে ইংরেজি ভার্সনের কার্যক্রম শুরু হয়। এখন থেকে বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনে সংবাদ প্রকাশ করবে সিলেটভিউ।

সিলেটভিউ২৪ডটকম’র কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।

Manual1 Ad Code

এসময় তিনি বলেন, ‘পাঠকদের মাঝে ইংরেজি ভার্সনে সংবাদ পৌঁছে দিতে সিলেটভিউর এ উদ্যোগ প্রশংসনীয়। এতে দেশ ও বিদেশের পাঠকরা আরও উপকৃত হবেন। বাংলা ভার্সনের মতো ইংরেজিতেও সিলেটভিউ পাঠকপ্রিয় হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও কোষাধ্যক্ষ আনন্দ সরকার।

Manual7 Ad Code

সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও প্রকাশক শাহ দিদার আলম চৌধুরী নবেলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- সহকারী সম্পাদক পিংকু ধর, বার্তা সম্পাদক এনামুল কবীর, সিনিয়র সাব-এডিটর শাকিল জামান, মফস্বল সম্পাদক সুব্রত দাস, স্টাফ রিপোর্টার সামী মোহাম্মদ প্রমুখ।

Manual3 Ad Code

সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও প্রকাশক শাহ দিদার আলম চৌধুরী নবেল জানান, বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনেও বিভিন্ন ধরণের সংবাদ পড়ার সুযোগ পাবেন সিলেটভিউর পাঠকরা। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সিলেটভিউর অগণিত পাঠকদের সুবিধার কথা চিন্তা করে এখন থেকে ইংরেজিতে সংবাদ প্রকাশ হবে। আপাতত সীমিত পরিসরে চালু হলেও অদূর ভবিষ্যতে সিলেটভিউর ইংরেজি ভার্সনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com