• সিলেট, দুপুর ২:১১, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬
এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮

Manual4 Ad Code

সংগৃহীত ছবি

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮

অনলাইন ডেস্ক

 

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে দেশের ১১টি শিক্ষা বোর্ডে সবমিলিয়ে অনুপস্থিত ছিল ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী।

মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

প্রকাশিত তথ্যমতে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্রে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ১১ হাজার ৮৯০ জন।

Manual2 Ad Code

এছাড়া, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও এসএসসি (দাখিল) পরীক্ষার প্রথম দিনে বাংলা-২ বিষয়ের পরীক্ষায় ৬৫৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৯ হাজার ২৫০ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন। অনুপস্থিত ২ হাজার ৩০৭ জন। কারিগরি বোর্ডে কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি; তবে একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, মাদরাসা বোর্ডের অধীন দাখিলের কোরআন মজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর। তবে অংশ নিয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। এতে অনুপস্থিত ১১ হাজার ২১১ জন। মাদরাসা বোর্ডে সারা দেশে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে গড় অনুপস্থিতি ১.০৫ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিতি বরিশাল বোর্ডে ১.৩৯ শতাংশ। সবচেয়ে কম অনুপস্থিতি দিনাজপুর বোর্ডে। অন্যদিকে, মাদরাসা বোর্ডে গড় অনুপস্থিতি ৪.৪০ শতাংশ এবং কারিগরি বোর্ডে ১.৯৩ শতাংশ।

Manual8 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com