• সিলেট, দুপুর ২:০৭, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজিপুরে চু রি সিলেটে উদ্ধার, গ্রে প্তা র ১

admin
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬
গাজিপুরে চু রি সিলেটে উদ্ধার, গ্রে প্তা র ১

Manual5 Ad Code

গাজিপুরে চু রি সিলেটে উদ্ধার, গ্রে প্তা র ১

অনলাইন ডেস্ক

 

গাজীপুর মহানগরীর পূবাইলে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদঘাটন করে সিলেট থেকে চুরি হওয়া মিশুক (ব্যাটারিচালিত যান) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক চোরকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত এ অভিযানে চুরি হওয়া ২টি মিশুক ও একটি চার্জার উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ২টার দিকে সিলেট জেলার বিশ্বনাথ থানার তবলপুর এলাকা থেকে মো. এমরান হোসেন (৩৪) কে গ্রেফতার করে।

Manual1 Ad Code

গ্রেফতারকৃত নোয়াখালীর চাটখীল উপজেলার মনোহারপুর গ্রামের বাসিন্দা এবং পূবাইলের তালটিয়া পূর্ব পাড়া এলাকায় ভাড়া থাকতেন।

Manual1 Ad Code

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন রাতে তবলপুর এলাকার একটি কাঁচা রাস্তার পাশ থেকে চুরি হওয়া ২টি মিশুক ও একটি চার্জার উদ্ধার করা হয়। তদন্তে জানা গেছে, আসামি তার সহযোগীদের নিয়ে পূবাইল এলাকার একটি গ্যারেজ থেকে মিশুক দুটি চুরি করে প্রথমে মাজুখান এলাকায় নিয়ে যায়। পরে একটি পিকআপের মাধ্যমে সেগুলো সিলেটে নিয়ে গিয়ে বিক্রির উদ্দেশ্যে গোপনে রেখে দেয়।

Manual1 Ad Code

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, চুরির ঘটনার পরপরই আমরা বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করি। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে আমাদের অভিযান চলমান রয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com