• সিলেট, রাত ১২:১৯, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি আরবে পৌঁছেছেন ২৩৩৭২ জন হজযাত্রী

admin
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬
সৌদি আরবে পৌঁছেছেন ২৩৩৭২ জন হজযাত্রী

Manual6 Ad Code

সৌদি আরবে পৌঁছেছেন ২৩৩৭২ জন হজযাত্রী

 

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual1 Ad Code

হজ যাত্রা শুরুর পর গত চার দিনে বাংলাদেশ থেকে মোট ২৩ হাজার ৩৭২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ বুলেটিন।

আজ বুধবার হজ যাত্রার চতুর্থ দিনে সকাল ১০টা পর্যন্ত মোট ৫৮টি ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক লোকমান হোসেন।

তিনি আরও জানান, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

এদের মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সিসহ মোট ৬৬০টি বেসরকারি এজেন্সি হজ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।

এয়ারলাইনভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১২১টি ফ্লাইটে ৮ হাজার ২৪৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইটে ৬ হাজার ৪৫১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

পরিচালক জানান, বাকি ৫৪ হাজার ৯০৪ জন হজযাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন।

Manual8 Ad Code

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com