• সিলেট, রাত ২:৪৮, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

admin
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬
হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

Manual4 Ad Code

হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

বাসস

Manual2 Ad Code

 

পবিত্র হজ পালনে ব্যয় কমানোর লক্ষ্যে চলতি বছর হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানোসহ সরকার ইতোমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বুধবার সংসদে মাদারিপুর-২ আসনের সরকারি দলের সদস্য মো. জাহান্দার আলী মিয়ার উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

Manual3 Ad Code

ধর্মমন্ত্রী বলেন, ২০২৫ সালে হজে বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, যা এ বছর কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Manual2 Ad Code

মন্ত্রী আরও জানান, সৌদি আরব অংশে নির্ধারিত ব্যয় কমানো সম্ভব না হলেও হজযাত্রীদের আবাসন ব্যয় কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে বাড়ি ও হোটেল ভাড়া সাশ্রয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, ভবিষ্যতে হজযাত্রীদের সুবিধা ও চাহিদা বিবেচনায় নিয়ে ব্যয় আরও কমানোর পরিকল্পনা রয়েছে। হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

Manual6 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com