• সিলেট, বিকাল ৫:৫১, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিসিএস ক্যাডারে পিছিয়ে সিলেট

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬
বিসিএস ক্যাডারে পিছিয়ে সিলেট

Manual4 Ad Code

বিসিএস ক্যাডারে পিছিয়ে সিলেট

নিউজ ডেস্ক

Manual3 Ad Code

বিসিএসে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্তদের সংখ্যায় অন্য সব বিভাগকে ছাপিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ| বিপরীতে সবচেয়ে কম সুপারিশপ্রাপ্ত সিলেট বিভাগ থেকে| সর্বশেষ চার বিসিএসে (৪৪তম, ৪৫তম, ৪৮তম, ৪৯তম) চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ৭ হাজার ৬৫১ জনের মধ্যে ঢাকা বিভাগ থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১ হাজার ৫৬৫ জন| অন্যদিকে সিলেট বিভাগ থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মাত্র ২২৯ জন| সদ্য প্রকাশিত পিএসসির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে| প্রতিবেদনটি সম্প্রতি জাতীয় সংসদে উত্থাপন করা হয়|

চার বিসিএসের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রতিটি বিসিএসের ফলাফলেই ঢাকা বিভাগ শীর্ষস্থান ধরে রেখেছে, অন্যদিকে সিলেট বিভাগ ধারাবাহিকভাবে সর্বনিম্ন অবস্থানে রয়েছে| ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ (১ হাজার ৪৭১ জন), তৃতীয় স্থানে রাজশাহী বিভাগ (১ হাজার ২০০ জন)| এরপর যথাক্রমে খুলনা (৯৮৬ জন), রংপুর (৯২৯ জন), ময়মনসিংহ (৮০৯ জন) এবং বরিশাল বিভাগ (৪৬২ জন)।

বিসিএস ভিত্তিক চিত্র : ৪৪তম বিসিএসে ঢাকা বিভাগ থেকে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৩১৯ জন| একই বিসিএসে রাজশাহী থেকে ২৭৫ জন, চট্টগ্রাম থেকে ২৭৯ জন, খুলনা থেকে ২১১ জন, বরিশাল থেকে ১১৭ জন, সিলেট থেকে ৩৮ জন, রংপুর থেকে ২৩৬ জন এবং ময়মনসিংহ থেকে ২০১ জন সুপারিশ পান।

৪৫তম বিসিএসেও এগিয়ে থাকা ঢাকা বিভাগ থেকে ৩৭৯ জন, রাজশাহী থেকে ২৭১ জন, চট্টগ্রাম থেকে ২৯১ জন, খুলনা থেকে ২২৯ জন, বরিশাল থেকে ১০২ জন, সিলেট থেকে ৫৭ জন, রংপুর থেকে ২৪২ জন এবং ময়মনসিংহ থেকে ২৩৬ জন সুপারিশপ্রাপ্ত হন।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

৪৮তম বিশেষ (স্বাস্থ্য) বিসিএসে সবচায়ে বেশি ৭৭৮ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন চট্টগ্রাম বিভাগ থেকে| এরপরেই রয়েছে ঢাকা বিভাগ;৭২৭ জন| এছাড়া চট্টগ্রাম থেকে ৭৭৮ জন, রাজশাহী থেকে ৫৫৭ জন, খুলনা থেকে ৪৬০ জন, রংপুর থেকে ৩৬৩ জন, ময়মনসিংহ থেকে ২৯৮ জন, বরিশাল থেকে ২০৬ জন এবং সিলেট থেকে ১১১ জন সুপারিশ পান।

৪৯তম বিশেষ (শিক্ষা) বিসিএসে ঢাকা বিভাগ থেকে ১৪০ জন ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হন| এই বিসিএসে চট্টগ্রাম থেকে ১২৩ জন, রাজশাহী থেকে ৯৭ জন, খুলনা থেকে ৮৬ জন, বরিশাল থেকে ৩৭ জন, সিলেট থেকে ২৩ জন, রংপুর থেকে ৮৮ জন এবং ময়মনসিংহ থেকে ৭৪ জন সুপারিশপ্রাপ্ত হন।

৬৭ শতংশ নিয়ে এগিয়ে ঢাবি, রাবি-জাবি-চবি মিলিয়ে ১৮% : এদিকে পিএসসির প্রতিবেদন উল্লেখ, ৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৬৭ শতাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী| আর রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮ শতাংশ শিক্ষার্থী ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

Manual1 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com