• সিলেট, বিকাল ৩:২৬, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মে মাসের প্রথম সপ্তাহে মিলবে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬
মে মাসের প্রথম সপ্তাহে মিলবে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ

Manual7 Ad Code

বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা
মে মাসের প্রথম সপ্তাহে মিলবে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ

 

অনলাইন ডেস্ক

 

আগামী মে মাসের প্রথম সপ্তাহেই ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৩ এপ্রিল), সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। উম্মে রেহানা বলেন, মে মাসের প্রথম সপ্তাহে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ পাওয়া যাবে। এতে মানুষের যে সংকট চলছে, তা কিছুটা হলেও কমানো সম্ভব হবে।

Manual1 Ad Code

তিনি আরও জানান, খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে সেচকাজ এবং কলকারখানাকে বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ, ফসল ও উৎপাদন ব্যাহত হলে সামগ্রিক ক্ষতি আরও বড় হয়ে যাবে।

এসি ২৫ ডিগ্রির নিচে না রাখার আহ্বান

Manual7 Ad Code

একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে সবার প্রতি আহ্বান জানান যুগ্মসচিব উম্মে রেহানা। তিনি এয়ার কন্ডিশনার বা এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না রাখার আহ্বান জানান

বিডি প্রতিদিন

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com