• সিলেট, বিকাল ৪:০৩, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আরও ১৫২ যানবাহনের বি*রু*দ্ধে ব্যবস্থা

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬
সিলেটে আরও ১৫২ যানবাহনের বি*রু*দ্ধে ব্যবস্থা

Manual4 Ad Code

সিলেটে আরও ১৫২ যানবাহনের বি*রু*দ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

সিলেটের সড়কে স্বাচ্ছন্দ ফেরাতে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ। গত কয়েকদিন ধরে টানা অভিযান চলছে। এসব অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual2 Ad Code

তারই ধারাবাহিকতায় গত ৩২ ঘন্টায় আরও ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।

Manual7 Ad Code

তারা জানায়, বুধবার রাত ১২টা থেকে (মঙ্গলবার দিবাগত) বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ব্যবস্থা নেওয়া হয়। ১৫২টি যানবাহনের মধ্যে ৭৩টির বিরুদ্ধে মামলা এবং ৭৯টিকে আটক করা হয়েছে।

Manual5 Ad Code

মামলা দেওয়া যানবাহনগুলোর মধ্যে রয়েছে ১টি ট্রাক,২টি বাস, ১৫টি প্রাইভেটকার, ২২টি সিএনজিচালিত অটোরিকশা, ৫৪টি মোটরসাইকেল ও ১৪টি অন্যান্য যানবাহন।

আর আটক যানবাহনের মধ্যে ১টি ট্রাক, ৫টি প্রাইভেটকার, ২৯টি সিএনজিচালিত অটোরিকশা, ৩৫টি মোটরসাইকেল ও ৯টি অন্যান্য যানবাহন রয়েছে।

 

Manual7 Ad Code

জনস্বার্থে এবং সড়ক নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com