সিলেট এসে যা করবেন প্রধানমন্ত্রী, পূর্ণাঙ্গ কর্মসূচী প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
আগামী ২ মে (শনিবার) সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেও প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম সিলেট সফরে আসছেন তারেক রহমান।
শনিবার প্রধানমন্ত্রীর সিলেটের পূর্ণাঙ্গ সফরসূচী প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এই সফরসূচী থেকে জানা যায়, সকাল ১০ টায় সিলেট ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাড়ে ১০টায় হযরত শাহজালাল (র.) মাজার জিয়ার করবেন।
এরপর সকাল ১১ টায় চাঁদনীঘাটে সিলেট নগরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন গৃহীত প্রকল্পের উদ্বোধন করবেন। বেলা ১২ টায় সদর উপজেলার কান্দিগাওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননের উদ্বোধন করবেন।
বিকেল ৩ টায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করবেন।
বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগদান করবেন।সন্ধ্যা ৭টায় আবার বিমানযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা করবেন প্রধানমন্ত্রী।
সিলেটভিউ২৪ডটকম