• সিলেট, সকাল ৯:০৮, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে কালবৈশাখীর তা*ণ্ড*বের আ শ ঙ্কা, শিলাবৃষ্টির সতর্কবার্তা

admin
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৬
সিলেটে কালবৈশাখীর তা*ণ্ড*বের আ শ ঙ্কা, শিলাবৃষ্টির সতর্কবার্তা

Manual4 Ad Code

সিলেটে কালবৈশাখীর তা*ণ্ড*বের আ শ ঙ্কা, শিলাবৃষ্টির সতর্কবার্তা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেটে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে জনজীবনে সাময়িক দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।

Manual3 Ad Code

রবিবার (২৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়, দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতের পাশাপাশি বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, সিলেটসহ দেশের উত্তরাঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে, যা কয়েকদিন স্থায়ী হতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার পর্যন্ত) বর্ষণ হতে পারে।

এ ধরনের ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নিম্নাঞ্চল ও নগরের জলাবদ্ধতা প্রবণ এলাকাগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এদিকে, ঝড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কৃষকদেরও ফসল রক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

Manual1 Ad Code

স্থানীয় প্রশাসন জানিয়েছে, যেকোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com