• সিলেট, সকাল ১০:৫৭, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমানীনগরে সরকারি চাল জ ব্দ: ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

admin
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৬
ওসমানীনগরে সরকারি চাল জ ব্দ: ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

Manual8 Ad Code

ওসমানীনগরে সরকারি চাল জ ব্দ: ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

ওসমানীনগর প্রতিনিধি

সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির (কাবিখা) বিপুল পরিমাণ চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Manual8 Ad Code

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার তাজপুর বাজারে অবস্থিত ‘আয়ান অ্যান্ড ইয়াকুব বিরিয়ানি হাউজ’ নামের একটি প্রতিষ্ঠান থেকে ১২০ বস্তা চাল জব্দ করা হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালগুলো জব্দ করেন।

প্রাথমিক তদন্তে জব্দকৃত চাল সরকারি ‘কাজের বিনিময়ে খাদ্য’ (কাবিখা) কর্মসূচির আওতাভুক্ত বলে নিশ্চিত হওয়া যায়। পরে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়।

Manual2 Ad Code

আদালতে জব্দকৃত চালের মালিক হিসেবে চিহ্নিত ব্যবসায়ী মাসুম আহমদ আবির বৈধ লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

Manual2 Ad Code

তবে অভিযুক্ত ব্যবসায়ী মাসুম আহমদ আবির দাবি করেন, তিনি বৈধভাবে চাল ক্রয় করেছেন; লাইসেন্স প্রক্রিয়াধীন থাকায় তিনি জরিমানার আওতায় পড়েছেন। তিনি প্রশাসনের কাছে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করেছেন বলেও জানান।

তার ভাষ্য অনুযায়ী, চালগুলো স্থানীয় এক জনপ্রতিনিধি এনামুল ইসলাম হিরা মিয়ার কাছ থেকে কেনা হয়েছে।

Manual4 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির মালামাল যেন কোনোভাবেই অপব্যবহার বা অবৈধভাবে মজুত না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com