• সিলেট, ভোর ৫:০৯, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেট সফরে তারেক রহমান

admin
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেট সফরে তারেক রহমান

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেট সফরে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২ মে একদিনের সরকারি সফরে তাঁর আগমনকে কেন্দ্র করে আধ্যাত্মিক নগরী সিলেটজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।

Manual3 Ad Code

দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। সফরকে ঘিরে সিলেটবাসীর প্রত্যাশাও এখন তুঙ্গে।

সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম সিলেট সফর। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তিনি সিলেটের দুটি মাজার জিয়ারতের উদ্দেশ্যে এখানে এসেছিলেন।

সফরের শুরুতেই তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন, বাসিয়া খাল পুনঃখনন কাজের সূচনা এবং বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। দিনশেষে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রবাসী অধ্যুষিত সিলেটে বাণিজ্য সম্প্রসারণে প্রধানমন্ত্রীর বিশেষ নজর থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের।

 

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি উন্নয়ন কার্যক্রমেও নতুন গতি আনবে। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

এদিকে সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে অধিকাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন দপ্তরে একাধিক প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে পিছিয়ে পড়া সিলেটের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।

সংশ্লিষ্টদের মতে, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর সিলেটের রাজনৈতিক ও উন্নয়ন উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual6 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com