• সিলেট, সন্ধ্যা ৭:১৯, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত

admin
প্রকাশিত মে ২, ২০২৬
২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত

Manual8 Ad Code

২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত

অনলাইন ডেস্ক

 

দেশের ২৫ জেলায় গত ২৪ ঘণ্টায় কমবেশি বৃষ্টি ঝরেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩৪ মিলিমিটার। শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

এতে আরো বলা হয়েছে, সিলেটে ৭৫ মিলিমিটার, নীলফামারীর সৈয়দপুরে ৬১ মিলিমিটার, দিনাজপুরে ৫৮, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৭, কুড়িগ্রামের রাজারহাটে ৪৫, রাজশাহীতে ২৯, নীলফামারীর ডিমলায় ২০, বগুড়ায় ১৯, রংপুরে ১৫, নোয়াখালীর মাইজদিকোর্টে ১২, সিরাজগঞ্জের তাড়াশ ও কক্সবাজারের আমবাগানে ১১, চট্টগ্রামের ১০, সিরাজগঞ্জের বাঘাবাড়ি ও টাঙ্গাইলে ৯ মিলিমিটার, নারায়ণগঞ্জে ৮ মিলিমিটার, ঢাকা ও ফেনীতে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এ ছাড়া কুমিল্লা ও পটুয়াখালীর খেপুপাড়ায় ৩, চাঁদপুর ও কক্সবাজারে ১ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। এদিকে আগামী ৪৮ ঘণ্টায় দেশের ৩ বিভাগে অতিভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, আগামী সোমবার সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com