• সিলেট, সকাল ১১:৫৩, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ট্রাক-পিকআপ সং ঘ র্ষে প্রাণ গেল ৮ জনের

admin
প্রকাশিত মে ৩, ২০২৬
সিলেটে ট্রাক-পিকআপ সং ঘ র্ষে প্রাণ গেল ৮ জনের

Manual3 Ad Code

সিলেটে ট্রাক-পিকআপ সং ঘ র্ষে প্রাণ গেল ৮ জনের

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এসময় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

রবিবার (৩ মে) সকালে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহত ৮ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে ​মো. সুরুজ আলী (৬০), একই গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা.মুন্নি (৩৫), মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)।

Manual5 Ad Code

তাদের বেশিরভাগের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বলে জানা গেছে। তারা বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, ডিআই পিকআপে করে শ্রমিকরা সুনামগঞ্জের উদ্দেশ্য যাচ্ছিলেন। আর কাঁঠালবাহী ট্রাক ওই পথ দিয়ে আসতে গিয়ে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন আর হাসপাতালে গিয়ে আরো ৪ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ঘটনার পরপরই দুই গাড়ির চালক পালিয়ে গেছে। আর ট্রাকের হেল্পারকে আটক করা হয়েছে। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সবার পরিচয় এখনো জানা যায়নি।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com