• সিলেট, রাত ১২:১৯, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে ৩২ টাকা কেজিতে ৫২৭ টন ধান কিনবে সরকার

admin
প্রকাশিত মে ৩, ২০২৬
জৈন্তাপুরে ৩২ টাকা কেজিতে ৫২৭ টন ধান কিনবে সরকার

Manual3 Ad Code

জৈন্তাপুরে ৩২ টাকা কেজিতে ৫২৭ টন ধান কিনবে সরকার

জৈন্তাপুর প্রতিনিধি

 

Manual8 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

Manual7 Ad Code

 

রবিবার (৩ মে) দুপুর ২টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের শুভ সূচনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।

সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের এ উদ্যোগে স্থানীয় বোরো চাষিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে মোট ৫২৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩২ টাকা। ধান সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজ আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার বেলাল এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার তালুকদার।

 

সংগ্রহ কার্যক্রমের প্রথম দিনেই মো. মুহিত আলী নামের একজন কৃষকের কাছ থেকে ০.৪৪ মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

Manual5 Ad Code

উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রকৃত কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করতে কঠোর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের এ উদ্যোগে কৃষকদের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com