• সিলেট, রাত ৮:২৬, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় ইউএনও বদলি, নতুন দায়িত্বে সানজিদা

admin
প্রকাশিত মে ৫, ২০২৬
কুলাউড়ায় ইউএনও বদলি, নতুন দায়িত্বে সানজিদা

Manual8 Ad Code

কুলাউড়ায় ইউএনও বদলি, নতুন দায়িত্বে সানজিদা

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

Manual6 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল আনা হয়েছে। নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পাচ্ছেন সানজিদা আক্তার। মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

 

Manual8 Ad Code

তিনি জানান, কুলাউড়ার বর্তমান ইউএনও মো. মহিউদ্দিনকে বদলি করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় পদায়ন করা হয়েছে। তার স্থলেই কুলাউড়ার নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পাচ্ছেন সানজিদা আক্তার।

জানা গেছে, ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা সানজিদা আক্তার এর আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

এ বিষয়ে সানজিদা আক্তার এই প্রতিবেদককে জানান, আগামী দু’একদিনের মধ্যেই তিনি কুলাউড়ায় যোগদান করবেন।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com