• সিলেট, রাত ১২:২৫, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু জ ব্দ, ১০ নৌকা ধ্বং*স

admin
প্রকাশিত মে ৫, ২০২৬
জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু জ ব্দ, ১০ নৌকা ধ্বং*স

Manual1 Ad Code

জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু জ ব্দ, ১০ নৌকা ধ্বং*স

জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

Manual5 Ad Code

 

সোমবার (৪ মে) দুপুর ২টায় উপজেলার ৪ নম্বর বাংলাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ পলি রানী দেব।

অভিযানকালে অবৈধভাবে উত্তোলন করা প্রায় সাড়ে ১২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি নৌকা ধ্বংস করা হয়।

একই দিনে উপজেলার আলুবাগান এলাকায় পরিবেশ আইন লঙ্ঘন করে টিলা কেটে উত্তোলন করা লাল পাথর মজুদ রাখার দায়ে ‘ময়নামতি স্টোন ক্রাশার’-কে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Manual4 Ad Code

অভিযানে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপস্থিত থেকে সহযোগিতা করেন।

Manual7 Ad Code

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, “অবৈধ বালু উত্তোলন, পরিবেশ ধ্বংস এবং সরকারি নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে।”

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com