• সিলেট, দুপুর ২:২৬, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শুরু হলো শাহজালাল (রহ.) এর ওরস: ভক্তদের ঢল

admin
প্রকাশিত মে ৭, ২০২৬
শুরু হলো শাহজালাল (রহ.) এর ওরস: ভক্তদের ঢল

Manual7 Ad Code

শুরু হলো শাহজালাল (রহ.) এর ওরস: ভক্তদের ঢল

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মাজারের গিলাফ পরিবর্তনের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকেই মাজার এলাকায় ভক্ত-অনুরাগীদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা আশেকানরা দলে দলে মাজারে গিলাফ, শিরনি ও নানা উপঢৌকন নিয়ে উপস্থিত হচ্ছেন।

Manual6 Ad Code

সকাল থেকে মাজার এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ভক্তদের কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছে ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগান। মাজার প্রাঙ্গণ, আশপাশের সড়ক ও প্রবেশপথজুড়ে মানুষের ভিড় বাড়তে দেখা গেছে।

Manual8 Ad Code

মাজার সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে প্রথমে শাহজালাল মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে গিলাফ পরিবর্তন করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও গিলাফ প্রদান করা হয়েছে। এরপর ভক্ত-আশেকানরা পর্যায়ক্রমে গিলাফ চড়াচ্ছেন। সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

ওরস উপলক্ষে মাজার এলাকায় জিকির, কোরআনখানি ও বিভিন্ন ধর্মীয় আয়োজন চলছে। এদিকে ভক্তদের দেওয়া দানকৃত শতাধিক গরু ও খাসি জবাই করে শিরনি প্রস্তুতের কাজও শুরু হয়েছে। শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই ওরসের সমাপ্তি হবে। পরে শিরনি বিতরণ করা হবে।

Manual5 Ad Code

ওরসকে কেন্দ্র করে মাজার এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com