• সিলেট, সকাল ৭:০৫, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

admin
প্রকাশিত মে ৮, ২০২৬
সিলেটসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

Manual4 Ad Code

সিলেটসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

সিলেটসহ দেশের কোথাও কোথাও আজ শুক্রবার অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Manual6 Ad Code

 

 

শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুর ও যশোরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

 

গতকাল বৃহস্পতিবার বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ৩২ ডিগ্রি, চট্টগ্রামে ৩৩ দশমিক ৩ ডিগ্রি, সিলেটে ৩১ দশমিক ৩ ডিগ্রি, রাজশাহীতে ৩৩ ডিগ্রি, রংপুরে ৩২ দশমিক ৫ ডিগ্রি, খুলনায় ৩৪ দশমিক ৫ ডিগ্রি এবং বরিশালে ৩৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Manual1 Ad Code

 

এছাড়া যশোরে আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ ও মোংলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

 

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

 

শুক্রবার সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

 

Manual1 Ad Code

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫০ শতাংশ। ঢাকায় আজ শুক্রবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২০ মিনিটে।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com