• সিলেট, রাত ৯:১৫, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

admin
প্রকাশিত মে ১০, ২০২৬
নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

Manual5 Ad Code

সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার, চৌহাট্টায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক এ ছিনতাইয়ের ঘটনা জনমনে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার না হলে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সভাপতি অ্যাডভোকেট মোঃ মোজাককির হোসেন কামালী, সহ সভাপতি অধ্যাপক মোঃ দিলওয়ার হোসেন বাবর, সহ সভাপতি অধ্যাপক ছাব্বির আহমদ, সাধারণ সম্পাদক ড. মোঃ দিদার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাসমির রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নেছার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রেজা চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আবু তাহের মোহাম্মদ তারেক, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ আলী, মহিলাবিষয়ক সম্পাদক লিপি বেগম, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহ ধর্মবিষয়ক সম্পাদক পিয়ুষ পুরকায়স্থ টিটু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সম্পাদক শওকত হাসান আখনজি, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জ্বল বখত, পর্যটন বিষয়ক সম্পাদক রকিব উল্লাহ, সদস্য প্রফেসর ড. তফায়েল আহমদ, সদস্য মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সদস্য শাহ মোঃ আতাউর রহমান কামালী, সদস্য অধ্যক্ষ খছরুজ্জামান, মো. ফখরুল ইসলাম, জামালগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com