• সিলেট, দুপুর ১২:১৩, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি আরবে পৌঁছেছেন ৫১৫৮১ বাংলাদেশি হজযাত্রী

admin
প্রকাশিত মে ১১, ২০২৬
সৌদি আরবে পৌঁছেছেন ৫১৫৮১ বাংলাদেশি হজযাত্রী

Manual1 Ad Code

সৌদি আরবে পৌঁছেছেন ৫১৫৮১ বাংলাদেশি হজযাত্রী
বাসস

Manual2 Ad Code

 

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১৩২টি হজ ফ্লাইটে মোট ৫১ হাজার ৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সোমবার সকাল ১০টা পর্যন্ত মোট ১৩২টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

হজ বুলেটিনে বলা হয়েছে, এখন পর্যন্ত দুই জন নারীসহ মোট ১২ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন মক্কায় ও ২ জন মদিনায় মারা যান।

Manual5 Ad Code

এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ২২ হাজার ৯৯৮ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়াও আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৪ হাজার ৮৬৯ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

পরিচালক বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

বিমান সংস্থাভিত্তিক তথ্যে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬২টি ফ্লাইটে ২৪ হাজার ৬৩৭ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪৮৮ জন ও ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

Manual5 Ad Code

অবশিষ্ট ২৬ হাজার ৭৯২ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে যাবেন বলেও জানান তিনি।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ও ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

বিডি-প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com