• সিলেট, রাত ৯:৪৬, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অবশ্যই বাসিয়া নদী অ বৈ ধ দ খ ল মুক্ত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির

admin
প্রকাশিত মে ১১, ২০২৬
অবশ্যই বাসিয়া নদী অ বৈ ধ দ খ ল মুক্ত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির

Manual5 Ad Code

অবশ্যই বাসিয়া নদী অ বৈ ধ দ খ ল মুক্ত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

“আমাদের প্রধানমন্ত্রী পরিবেশের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। তাই রেজুলেশন ঠিক করে অবশ্যই বাসিয়া নদী অবৈধ দখলমুক্ত করা হবে। আর বাসিয়া নদীর সীমানা নির্ধারণ নিয়ে ইতিমধ্যে প্রশাসন ও ডিসির সাথে আলাপ হয়েছে। নদীর সীমানা নির্ধারণের বিষয়টিও চলমান পুনঃখনন কাজে প্রকল্পের ফান্ডে ধরা রয়েছে। পানি কমে গেলেই উদ্যোগ নিয়ে কাজ শুরু করা হবে। সবাই স্মরণ রাখবেন আমাদের প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশে প্রদান করা নিজের বক্তব্যে পরিবেশ ধ্বংসকারীদের কোনো প্রকারের ছাড় দেয়া হবে না বলে উল্লেখ করেছেন।”

সিলেটের বিশ্বনাথ উপজেলার স্থানীয় সাংবাদিকদের করা ‘সীমানা নির্ধারণ না করেই বাসিয়া নদীতে পুনঃখনন কাজ’ প্রসঙ্গে করা একটি প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির একথাগুলো বলেন।

এরপূর্বে তিনি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের সার্বিক উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করছেন। এরই অংশ হিসেবে ইতিমধ্যে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আর উন্নয়নের এই মহাপরিকল্পনা অনুযায়ী এলাকার উন্নয়নের জন্য আমিও কিছু উদ্যোগ নিয়েছি। বাজেট আসলে আমরা সবাই মিলে তাই এলাকার উন্নয়ন অগ্রগতির জন্য ঐক্যবদ্ধভাবে জনস্বার্থে কাজ করবো।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

সোমবার (১১ মে) সকালে বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল এলাকার (১নং, ২নং, ৩নং ও ৪ নং ওয়ার্ড) ২ শতাধিক গরীব-অসহায় ও দুস্থদের পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

 

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত দুতাবাস ঢাকার বিদেশী সহায়তা অফিসের পরিচালক রাশেদ আল-মাইল আল-জাবি, বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক খন্দকার।

Manual8 Ad Code

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্বাস আলী, সাবেক সহ সভাপতি মুজিব আহমদ মনির, নাজমুল ইসলাম রুহেল, বর্তমান যুগ্ম সম্পাদক মনির মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম নূর উদ্দিন, বিএনপি নেতা জয়নাল আবেদীন, বাদশা মিয়া, রফিকুল আলম ইকবাল, মতছির আলী, মাহতাব উদ্দিন, হারিছ আলী, মহিলা দলের নেত্রী নুরুন নাহার ইয়াছমিন, ঝুমুর সুলতানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুসলিম আলী, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ, আফতাব উদ্দিন, তারেক আহমদ, জাকির হোসেন, মাসুক মিয়া, নজরুল ইসলাম, সুলতান মারজান, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, ছাত্রদল নেতা সাফি আহমেদ, আলমগীর আফজল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com