• সিলেট, রাত ১১:০৭, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি আরব পৌঁছেছেন ৫৯০৫৫ বাংলাদেশি হজযাত্রী

admin
প্রকাশিত মে ১৬, ২০২৬
সৌদি আরব পৌঁছেছেন ৫৯০৫৫ বাংলাদেশি হজযাত্রী

Manual4 Ad Code

সৌদি আরব পৌঁছেছেন ৫৯০৫৫ বাংলাদেশি হজযাত্রী
বাসস

 

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ১৫২টি ফ্লাইটে মোট ৫৯ হাজার ৫৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

Manual8 Ad Code

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, শনিবার সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দা ও মদিনা বিমানবন্দরে অবতরণ করেছে।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ৪ জন নারীসহ মোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৪ জন মদিনায় মৃত্যুবরণ করেন।

Manual5 Ad Code

এতে আরও জানানো হয়, গতকাল পর্যন্ত সৌদি মেডিকেল টিমের মাধ্যমে ৩০ হাজার ১২৬ জন এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৭ হাজার ১১০ জন হজযাত্রী চিকিৎসা সেবা পেয়েছেন।

লোকমান হোসেন জানান, এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন রয়েছেন।

Manual4 Ad Code

এ বছর ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারীসহ মোট ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে।

এয়ারলাইন্স ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৬টি ফ্লাইটে ৩০ হাজার ৭৮ জন; সৌদি এয়ারলাইন্সের ৫৪টি ফ্লাইটে ২০ হাজার ৫২১ জন এবং ফ্লাইনাস-এর ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরব ভ্রমণ করেছেন। বাকি ১৯ হাজার ৩২৩ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব যাবেন বলে আশা করা হচ্ছে।

Manual7 Ad Code

হজ অফিসের তথ্যমতে, ঢাকার সৌদি দূতাবাস এ পর্যন্ত ৭৮ হাজার ৩৭৮টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা দেওয়া হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ পালন করার কথা রয়েছে।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com