• সিলেট, সকাল ১০:০০, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আবাসিক হোটেল নয়, সিলেটে এবার সিলগালা ফার্মেসি

admin
প্রকাশিত মে ১৬, ২০২৬
আবাসিক হোটেল নয়, সিলেটে এবার সিলগালা ফার্মেসি

Manual3 Ad Code

আবাসিক হোটেল নয়, সিলেটে এবার সিলগালা ফার্মেসি

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটে আবাসিক হোটেল নয়, এবার সিলগালা করা হয়েছে একটি ফার্মেসিকে। তার নাম আল রাইয়ান ফার্মেসি। এটি অবস্থিত নগরীর কাজলশাহ এলাকায়।

শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে ফার্মেসিটিকে সিলগালা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা গেছে, নগরীর কাজলশাহ রোডে অবস্থিত আল রাইয়ান ফার্মেসিতে অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।

তাছাড়া খুব গুরুত্বপূর্ণ কিছু ইনজেকশন ও ওষুধ সঠিক নিয়মে সঠিক তাপমাত্রায় সংরক্ষন না করার প্রমাণ পায় ভোক্তা অধিকার।

Manual7 Ad Code

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, এসময় ফার্মেসি কর্তৃপক্ষ ভোক্তা কর্মকর্তাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করে।

Manual3 Ad Code

অভিযানের এক পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ফার্মেসিটিকে সিলগালা করতে এবং কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না, তার কারণ দর্শাতে নোটিশ জারি করেছেন।

 

সিলগালার বিষয়টি তাৎক্ষনিক কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া।

চড়াও হওয়ার বিষয়টি স্বীকার না করলেও তিনি জানিয়েছেন, ওই ফার্মেসির ফার্মাসিস্ট অন্যান্য ফার্মেসির লোকজনকে জড়ো করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিলেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, সম্প্রতি অনৈতিক কাজের অভিযোগে সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে। তবে ফার্মেসি বা অন্যকেনো প্রতিষ্ঠান সিলগালার খবর তেমন একটা শোনা যায়নি। আল রাইয়ান সিলগালার খবরে নগরীর ওষুধ ব্যবসায়ীদের মধ্যে চলছে তুমুল আলোচনা।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com