• সিলেট, বিকাল ৫:৫৭, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গোলাপগঞ্জে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ৫ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

admin
প্রকাশিত মে ১৮, ২০২৬
গোলাপগঞ্জে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ৫ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

Manual1 Ad Code

গোলাপগঞ্জে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ৫ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন পঞ্চম মেধাবৃত্তি পরীক্ষীর বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে “মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন ৫ম মেধাবৃত্তি পরীক্ষার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক প্রফেসর ড. নিয়াজ আহমেদ।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এ ধরনের শিক্ষা বান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Manual3 Ad Code

তাঁরা বলেন, একটি শিক্ষিত সমাজই পারে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র গঠন করতে। তাই বর্তমান প্রজন্মকে শুধু ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ না রেখে আদর্শ, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতায় সমৃদ্ধ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

Manual3 Ad Code

 

বক্তারা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, প্রশাসক ও দেশ পরিচালনার দক্ষ নেতৃত্বে পরিণত হবে। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে জ্ঞানার্জনের আগ্রহ, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করা সময়ের দাবি। বাঘা ইউনিয়নসহ আশপাশের অঞ্চলে শিক্ষার হার বৃদ্ধি, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের মেধাবৃত্তি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে বক্তারা বলেন।

মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী প্রবাস থেকে প্রেরিত শুভেচ্ছা বার্তায় বলেন, একটি এলাকার প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সেই এলাকার শিক্ষার মান উন্নত হবে এবং শিক্ষিত মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য, দক্ষ ও সুপ্রতিষ্ঠিত নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে শুধু পরিবার বা সমাজ নয়, পুরো দেশই উপকৃত হবে। শিক্ষাই পারে দারিদ্র্য, কুসংস্কার ও সামাজিক অবক্ষয় দূর করে একটি আলোকিত সমাজ গড়ত্মকে সঠিক শিক্ষা ও নৈতিক আদর্শে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি, সম্পাদক ও সকল সদস্যবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এসোসিয়েশনের সকল সদস্যের নিষ্ঠা, আন্তরিকতা, সুপরিকল্পিত উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমের ফলেই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি এ ধরনের মহৎ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। এসময় এ প্লাস গ্রেডে ১৩জন এবং এ গ্রেডে ৩৫ জনসহ বৃত্তিপ্রাপ্ত ৪৮জন শিক্ষার্থীকে বৃত্তি ও ক্রেস্ট প্রদাব করা হয়।

Manual1 Ad Code

বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে শিক্ষক সুহেল আহমদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com