• সিলেট, বিকাল ৩:৩৪, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শনিবার খোলা থাকবে সব ব্যাংক

admin
প্রকাশিত মে ২২, ২০২৬
শনিবার খোলা থাকবে সব ব্যাংক

Manual8 Ad Code

শনিবার খোলা থাকবে সব ব্যাংক

Manual4 Ad Code

 

নিউজ ডেস্ক

Manual1 Ad Code

ঈদুল আজহা উপলক্ষে লেনদেন সহজ ও স্বাভাবিক রাখতে শনিবার (২৩ মে) এবং রোববার (২৪ মে) দেশের সব ব্যাংক খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ঈদের আগে আর্থিক লেনদেন এবং তৈরি পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ সহজ করতে দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা ২৩ ও ২৪ মে নিয়মিত ব্যাংকিং সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

তবে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংকগুলো ঈদের ছুটিতে বন্ধ থাকবে। সরকারের ঈদুল আজহা সংক্রান্ত ছুটির ঘোষণার পর এই নির্দেশনা জারি করা হয়।

Manual1 Ad Code

নির্দেশনায় আরও বলা হয়েছে, তৈরি পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা সহজে পরিশোধ নিশ্চিত করতে ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বাণিজ্যিক ব্যাংক শাখাগুলোতে ২৫ ও ২৬ মে সীমিত কার্যক্রম চলবে। এসব শাখায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে, তবে গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দরের ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের ছুটিতেও সীমিত পরিসরে চালু থাকবে। তবে ঈদের দিন এসব কার্যক্রম বন্ধ থাকবে।

Manual4 Ad Code

ছুটির সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান নিয়ম অনুযায়ী ভাতা পাবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com