• সিলেট, দুপুর ২:২৫, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের এক মেগা প্রজেক্টে আড়াই হাজার কোটি টাকা দিল সরকার

admin
প্রকাশিত মে ২২, ২০২৬
সিলেটের এক মেগা প্রজেক্টে আড়াই হাজার কোটি টাকা দিল সরকার

Manual8 Ad Code

সিলেটের এক মেগা প্রজেক্টে আড়াই হাজার কোটি টাকা দিল সরকার

নিজস্ব প্রতিবেদক

সিলেটের একটি মেগা প্রজেক্টে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। প্রজেক্টটি হলো- সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক ছয় ও চার লেনে উন্নীতকরণ।

এই উন্নয়ন-প্রকল্পের পূর্ত কাজের জন্য দুই হাজার ৫০৬ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২০ মে) কমিটির বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়।

Manual4 Ad Code

 

প্রকল্পের আওতায় সিলেট (কদমতলী)-গোলাপগঞ্জ-চারখাই ৬ লেন এবং সেখান থেকে শেওলা সেতু হয়ে শেওলা স্থলবন্দর পর্যন্ত ৬ লেনে উন্নীত করা হবে। এটি হবে মোট ৪২ দশমিক ৯৮৫ কিলোমিটারের মহাসড়ক।

Manual3 Ad Code

প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০২৩ সালের ১১ এপ্রিল অনুমোদন করে। এর মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১ জানুয়ারি ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।

 

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রকল্পের আওতায় মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৫০৬ কোটি সাত লাখ ৩৬ হাজার ২৫৫ টাকা, যা সরকারি অর্থায়ন ও বিশ্বব্যাংকের ঋণের সমন্বয়ে বাস্তবায়িত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি লটে মোট ৪৭টি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ৩৯টি দরপ্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। পরবর্তী প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটি (টিইসি) সর্বনিম্ন দরদাতাদের সুপারিশ করে।

 

Manual1 Ad Code

চূড়ান্তভাবে তিনটি পৃথক লটে তিনটি দরদাতা বা যৌথ উদ্যোগের মাধ্যমে কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম লটে যৌথ উদ্যোগে মনিকো লিমিটেড (বাংলাদেশ) এবং চায়না রেলওয়ে নম্বর চার ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডকে এক হাজার ৯৯ কোটি ৫১ লাখ ৮৪ হাজার ৪২৬ টাকায় কাজ দেওয়া হয়েছে।

দ্বিতীয় লট চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনকে ৮১৬ কোটি ৫৫ লাখ ৫১ হাজার ৮৩০ টাকায় কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তৃতীয় লটে যৌথ উদ্যোগে এনডিই (বাংলাদেশ) এবং আরবিসিজিকে (চীন) ৫৮৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকায় কাজ দেওয়া হচ্ছে।

 

এদিকে, নিজ নির্বাচনি এলাকার একটি মেগা প্রকল্পে এই বড় অংকের অর্থ বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সিলেটের প্রতি সবসময় আলাদা নজর রয়েছে। আমার নির্বাচনি এলাকায় এত বড় বরাদ্দ পাওয়ায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সরকারপ্রধানের প্রতি।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com