• সিলেট, রাত ১:৫৮, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রাথমিকে জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষিকা কোম্পানীগঞ্জের মাহমুদা আক্তার

admin
প্রকাশিত জুন ৩, ২০২৬
প্রাথমিকে জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষিকা কোম্পানীগঞ্জের মাহমুদা আক্তার

Manual2 Ad Code

প্রাথমিকে জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষিকা কোম্পানীগঞ্জের মাহমুদা আক্তার

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

Manual7 Ad Code

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সিলেট জেলার শ্রেষ্ঠ স্কাউট (কাব) শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মাহমুদা আক্তার। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বর্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।

 

Manual3 Ad Code

বুধবার (৩ জুন) সিলেটের জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি সারওয়ার আলম এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৭মে মাহমুদা আক্তার কোম্পানীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

Manual1 Ad Code

শিক্ষকতা পেশার পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে সক্রিয় ভূমিকা ও শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মাহমুদা আক্তার এ স্বীকৃতি অর্জন করেন।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হওয়ায় কোম্পানীগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক আমিনুর রহমান জসিম তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় তাঁর আগামী দিনের সাফল্য এবং শিক্ষা ও স্কাউটিং কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষা ও স্কাউটিং অঙ্গনে তাঁর এই অর্জন কোম্পানীগঞ্জ উপজেলার জন্য গৌরবের।

 

জানা গেছে, ৪ জুন তিনি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com